রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরঅ
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩।
রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে ভূমিকম্প।



