Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম

ভোরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, আজ সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ৪৩৬ কিলোমিটার। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা থেকে অনেকটা দূরে হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই এবং এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে কম্পন অনুভূত হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশের ভেতরেই ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় শঙ্কা বাড়ছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো কম ঝুঁকিপূর্ণ এলাকায় কম্পন বৃদ্ধি পাওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

   

About

Popular Links

x