Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টার পর মিরপুর ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড় এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বৃষ্টির সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আক্রান্ত বাস দুটির একটি ‘বিকল্প পরিবহন’ এবং অন্যটি ‘অভিজাত পরিবহন’-এর।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বিকল্প পরিবহনের বাসটির ভেতরের সব আসন ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, কয়েকটি আসন ও কভার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, বৃষ্টির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তবে সিসিটিভি ফুটেজ বা অন্যান্য মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

   

About

Popular Links

x