Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা

আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ সড়ক অবরোধের চেষ্টা করে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের দাবি আদায়ে কর্মবিরতি শুরু করে। 

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ সড়ক অবরোধের চেষ্টা করে। 

এরপরই কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে নেমে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

এসময় কয়েক দফা পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে শিল্পাঞ্চল বিভিন্ন এলাকায়।

অপরদিকে, সকাল ১০ টার পর প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয় সাভারের হেমায়েতপুর এলাকায়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

তবে কয়েকটি কারখানার শ্রমিকরা এসব বিশৃঙ্খলা সৃষ্টি করলেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় এখন অবধি স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সুত্র। 

এখন পর্যন্ত ঠিক কতগুলো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

   

About

Popular Links

x