গাজীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

এর আগে বৃহস্পতিবার রাতে ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে তারা বাড়িতে লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭ টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

সাইজুদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা এবং সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মালায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল হক বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।”  

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হাসান বলেন, “সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি তদন্ত করছে পুলিশ।”