Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে জামিন পেলেন বিজ্ঞান শিখিয়ে ‘ধর্ম অবমাননার’ আসামি হৃদয় মণ্ডল

রবিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া এ আদেশ দেন

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২:৩০ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিন পেয়েছেন।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া এ আদেশ দেন।

এর আগে, গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই দিনই গ্রেপ্তার করা হয় তাকে।


আরও পড়ুন - শিক্ষামন্ত্রী: হৃদয় মণ্ডলের সঙ্গে যা ঘটেছে তার পুরোটাই দুঃখজনক


পরবর্তীতে গত ২৩ ও ২৮ মার্চ আদালতে জামিন চাওয়া হয় হৃদয় মণ্ডলের। তবে সেসময় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। 

গত ২০ মার্চ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয় মণ্ডল। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রাসঙ্গিকভাবে ইসলাম ধর্ম বিষয়েও কথা বলেন।

কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনের ক্যামেরায় তার বক্তব্য রেকর্ড করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে অসন্তোষের জেরে স্কুল ছুটির পর ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেয় শিক্ষার্থীরা।

এর পরিপ্রেক্ষিতে হৃদয় চন্দ্র মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্কুল কর্তৃপক্ষ।


আরও পড়ুনবিজ্ঞানের শিক্ষক ধর্ম অবমাননা করেননি, আটকে রেখে আপনারা করছেন


বিষয়টি নিয়ে স্থানীয় একটি পক্ষের অসন্তোষের জেরে আলোচনায় বসে স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা। তবে শিক্ষার্থীদের একাংশ এ বিষয়টি নিয়ে সমঝোতা মেনে না নেওয়ায় ২২ মার্চ ক্লাস বর্জন করে। এমনকি তার শাস্তিও দাবিতে বিক্ষোভ করে।

খবর পেয়ে মুন্সিগঞ্জ থানা ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এরপর হৃদয় চন্দ্রকে তার বাসা থেকে আটক করা হয়।


   

About

Popular Links

x