Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড. জাফর ইকবাল: বর্তমানে পৃথিবীতে সনদপত্রের কোনো গুরুত্ব নেই

উত্তরা ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট আয়োজিত বাইনারি ফেস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৮:১৬ পিএম

শিক্ষাবিদ-সাহিত্যিক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, “বর্তমানে পৃথিবীতে সনদপত্রের কোনো গুরুত্ব নেই। তুমি কী জানো এবং কতটা জানো এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।”

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের বাইনারি ফেস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড.মুহাম্মদ জাফর ইকবাল আরও বলেন, “দেখলাম উত্তরা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) শিক্ষকরা তরুণ। এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তরুণদের হাতে এই ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্টে অনেক কাজ হবে। যে সমস্ত কাজের ধারা ডিপার্টমেন্ট এবং শিক্ষার্থীরা উপকৃত এবং সমৃদ্ধ হবে।”

প্রতি বছরের মতো এবারও উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজন করা হয় বাইনারি ফেস্ট ২০২২। এবারের ভেন্যু ছিল উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টার।

বাইনারি ফেস্ট ২০২২ এ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.ইয়াসমীন আরা লেখা। ‌বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ নাবিদ আজিজ এবং অ্যাডভাইজার এডমিশন অ্যান্ড প্রমোশন আবিদ আজিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. এ এইচ এম সাইফুল্লাহ সাদী।

বাইনারি ফেস্টে সিএসই ডিপার্টমেন্টের এক্সট্রা কারিকুলার প্রোগ্রাম হিসেবে প্রদর্শিত হয় বিভাগের বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট, সিটিএফ কনটেস্ট, স্পেলিং বি, বারোয়ারি ডিবেট কম্পিটিশন, ছোট গল্প লেখা প্রতিযোগিতা, আইকিউ কনটেস্ট, চেস কনটেস্ট, রোবটিক্স অলিম্পিয়াড এন্ড ভার্চুয়াল প্রজেক্ট সিমুলেশন কম্পিটিশন।

   

About

Popular Links

x