Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

২০২১ সালের ১৫ ডিসেম্বর যৌতুক ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী ফারজানা

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৭:৪৮ পিএম

স্ত্রীর করা যৌতুক ও হত্যাচেষ্টা মামলায় খুলনার সোনাডাঙ্গা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) সোবহান মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক আবদুস ছালাম খান।

আরও পড়ুন- যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

এর আগে ২০২১ সালের ১৫ ডিসেম্বর সোবহান মোল্লার বিরুদ্ধে ওই আদালতে মামলা করেন তার দ্বিতীয় স্ত্রী ফারজানা। সোবহান মোল্লা বর্তমানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, ‌“আগের বিয়ের তথ্য গোপন করে ২০২০ সালের ১২ মে ফারজানা বিনতে ফাকেরকে তিন লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন সোবহান মোল্লা। তখন তিনি সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন ও একাধিকবার মারপিট করেন। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।”

আরও পড়ুন- যৌতুক দেওয়া এবং না নেওয়ার শর্তে ডুয়েটে চাকরির সুযোগ

তিনি আরও বলেন, “৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক লুৎফর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। ১৩ সেপ্টেম্বর সোবহান মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার আদালতে তার আত্মসমর্পণের দিন ধার্য ছিল। কিন্তু সেদিন তিনি আদালতে উপস্থিত হননি। বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।”

   

About

Popular Links

x