Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে গেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গ্রেপ্তার ১১ জন

তাদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৩৯ এএম

গোপালগঞ্জ সদর উপজেলার একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী অর্থদণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি হোটেলটি সিলগালা করা হয়।

তিনি আরও জানান, এর আগেও একই অভিযোগে গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়েছিল। সেবার হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগের পুনরাবৃত্তি হওয়ায় এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x