Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডলার ভ্যালু ঠিক না হলে পণ্যের দামও কমবে না, জানালেন বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫৯ পিএম

ডলারের ভ্যালু যতদিন পর্যন্ত ঠিক হবে না, ততদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, “পণ্যের দামে ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই।”

বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, “শীতে এবার বিভিন্ন ধরনের শাক-সবজি, এমনকি পেঁয়াজের দামও অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়- বিশেষ করে ডাল, তেল, চিনি- এসব পণ্য গ্লোবাল মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে, সেই দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল। বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনও কমছে আবার কখনও বেড়ে যাচ্ছে। আরও সময় লাগবে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের দাম কমতে পারে।”

আরও পড়ুন- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

তিনি আরও বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিএনপির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “রাজপথ থেকে কেউ কাউকে উঠায় দেবে, সেটা সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। অরাজকতা করে কোনো লাভ হবে না।”

২৭ ডিসেম্বর হতে যাওয়া রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, “নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটাই নগরবাসীর আশা। আমিও তাই মনে করি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, রংপুরের উন্নয়ন হোক এটাই আমার আশা।”

   

About

Popular Links

x