Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে চলছে নদী নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫০ পিএম

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে “রিভার ডেল্টা” শীর্ষক নদী বিষয়ক গবেষণাভিত্তিক শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে ৬ জানুয়ারি। বাংলাদেশের নদ-নদীর ওপর পাঁচ বছর মেয়াদী একটি গবেষণার প্রথম পর্বের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ। প্রদর্শনীটি চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। এতে প্রদর্শন করা হচ্ছে ছয়জন শিল্পীর চিত্রকর্ম।

তারা হলেন- অপু রাজবংশী, মহসিন কবির, শিমুল দত্ত, নাজমুন নাহার কেয়া, প্রমথেশ দাস পুলক ও মোহাম্মদ হাসানুর রহমান। প্রদর্শনীর কিউরেটর জুয়েল এ রব।

সাপ্তাহিক ছুটি হিসেবে রবিবার বন্ধ থাকবে।

প্রদর্শনীর এ পর্বের বিষয়বস্তু হিসেবে নদীর নাব্যতা, নগরায়ন ও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাব, মুক্তিযুদ্ধ ও নদী, নদীর উপর নির্ভরশীল জীবনের পট-পরিবর্তন, পানি ও মৎস্য সম্পদের ভবিষ্যৎ, আন্তঃদেশীয় নদীর ভৌগলিক রাজনীতি এবং এর ফলে সৃষ্ট সংকটসহ নানান বিষয় উঠে এসেছে।

ড্রয়িং, ফটোগ্রাফিক ইম্প্রেশন, ইনস্টলেশন আর্ট, দ্বি ও ত্রিমাত্রিক ভাস্কর্য, সায়ানোটাইপ আর্কাইভাল প্রিন্টসহ মাল্টি ডিসিপ্লিনারির মাধ্যমে শিল্পকর্মগুলো প্রদর্শন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ এখন পানি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং এর উপযুক্ত ব্যবহারের ব্যাপারে সর্তকতা অবলম্বন করতে শুরু করেছে। এ ব্যাপারে সমাজের সর্বস্তরে সচেতনতা, গঠনমূলক আলোচনা, নাগরিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধ তৈরি করতে সহায়তা করা কিংবা বিভিন্ন ধরনের কেইস স্টাডি করে তার থেকে প্রাপ্ত উপাত্ত নিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হওয়া জরুরি।”

   

About

Popular Links

x