Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফায়ার সার্ভিসসহ ৯ ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৮:৫৩ পিএম

জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও ৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন এ বছরের স্বাধীনতা পুরস্কার।

বৃহস্পতিবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

সাহিত্যে অবদান রাখার জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত ড. মুহাম্মদ মইনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে অবদানের জন্য পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণে নাহিদা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফিরদৌসী কাদরী। সমাজসেবা বা জনসেবায় অবদানের জন্য সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননা পাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

   

About

Popular Links

x