Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সওজ’র সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, নির্মাণাধীন পদচারী সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে

আপডেট : ১৯ মে ২০২৩, ১১:৪৮ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার (২০ মে) দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পদচারী সেতুর বিম স্থাপনের কাজের জন্য আরআর টেক্সাইল মিলস এলাকায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত মহাসড়ক বন্ধ রাখা হবে।

চট্টগ্রামের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।।

তিনি জানান, নির্মাণাধীন পদচারী সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

গত শনিবার এই বিমটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, “বিম তোলার জন্য কিছু সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক তারা বন্ধ করে দেবেন।”

   

About

Popular Links

x