রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।



