Friday, November 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ এএম

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে পল্টন থানা এলাকায় পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।

পল্টন থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সমাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিদর্শন করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

   

About

Popular Links

x