Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো আরও ১২ জেলা

এর আগে দুই দফায় আরও ৯টি জেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:২৯ পিএম

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এর মধ্য দিয়ে আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলা। এর আগে দুই দফায় আরও ৯টি জেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবমিলিয়ে দেশের ২১টি জেলার সব উপজেলাসহ ৩৩৪টি উপজেলার সব ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত হয়েছে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। ২০০৯ সালে থেকে ২০২৩ সাল একটা স্থিতিশীল অবস্থা শত বাধা অতিক্রম করে, একদিকে প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ—সবগুলো মোকাবিলা করে জনগণের আর্থসামাজিক উন্নয়নে আমরা এগিয়ে যাচ্ছি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “একমাত্র নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আর নৌকায় ভোট দিয়েছে বলে আজকে ভূমিহীন মানুষ ঘর পেলেন, জীবন জীবিকার সুযোগ পেলেন। এ দেশের সব ধরনের মানুষকে আমরা সব ধরনের সুযোগ করে দিয়েছি।”

ঘর হস্তান্তরের সময় খুলনার তেরখাদার বারাসাত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জ আমানউল্যাহপুর আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনে যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলাগুলো হলো মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।

এর আগে দুই দফায় ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলাগুলো হলো মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, পঞ্চগড়, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও মাগুরা।

   

About

Popular Links

x