Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজয় দিবসে সাভার-নবীনগরের রাস্তা দিয়ে চলাচলের আগে জানুন কিছু তথ্য

মহান বিজয় দিবসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিন স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারী বীর শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। দিবসটিতে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ। এ উপলক্ষে স্মৃতিসৌধকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

এদিকে, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, মহান বিজয় দিবসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। বিষয়টি মাথায় রেখে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বহিরাগত কেউ আশপাশের এলাকায় অবস্থান করলে সে বিষয়ে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে। 

১৬ ডিসেম্বর স্মৃতিসৌধ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান এসপি।

তিনি বলেন, বিজয় দিবসের সকালে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্মৃতিসৌধে আসবেন। এছাড়া, প্রচুর সাধারণ মানুষেরও জমায়েত হবে। সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। 

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গাড়িগুলোকে ওইদিন চন্দ্রা ও গাজীপুর হয়ে এবং মানিকগঞ্জের দিক থেকে ঢাকাগামী যানবাহনকে নবীনগর মোড় হয়ে আশুলিয়া দিয়ে ঢাকায় ঢুকতে হবে।

ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহনকে গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে আশুলিয়া অথবা উত্তরা দিয়ে গাজীপুর হয়ে যেতে যাবে। মানিকগঞ্জগামী যানবাহনকে মিরপুর বেড়িবাঁধ দিয়ে আশুলিয়া-নবীনগর হয়ে চলাচল করতে হবে।

স্মৃতিসৌধ প্রস্তুত

প্রতিটি গুরুত্বপূর্ণ দিবসের আগেই স্মৃতিসৌধ চত্বরে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। এবারও ব্যতিক্রম নয়। বিজয় দিবসের আগে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে লাগানো হয়েছে বাহারি রংয়ের ফুলের চারা। পাশাপাশি পুরোনো গাছগুলোর ডালপালা ছেঁটে দেওয়া হচ্ছে। সিঁড়িতে পড়ছে তুলির আঁচর।  

বুধবার সৌধসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কেও সৌন্দর্যবর্ধন ও সংস্কারের কাজ করছিলেন শ্রমিকরা।

সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিজয় দিবস উপলক্ষে দেড় মাস ধরে স্মৃতিসৌধ চত্বর পরিষ্কারের কাজ চলছে। মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আমাদের প্রস্তুতি  সম্পন্ন হয়েছে।

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবসে সাভারের পাথালিয়া ইউনিয়নে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাথালিয়া, টাটীবাড়ী, কুরগাঁওসহ তিনটি মৌজার ৮৪ একর জায়গা নিয়ে শুরু হয় এ স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ।

   

About

Popular Links

x