Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগের নৌকা, জাপার লাঙ্গল: আম-মাছ-ডাব-টিভি মার্কা নিয়ে মাঠে কারা?

স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পরপরই প্রচারণা শুরু করেন প্রার্থীরা।

রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকার ১৩টি আসনের (ঢাকা-৪ থেকে ঢাকা-১৬) প্রার্থীদের প্রতীক বরাদ্দ সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ প্রার্থী প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেছেন। তবে অভিনেতা ফেরদৌস আহমেদ নিজেই নির্বাচনী প্রতীক (নৌকা) গ্রহণ করেন।

আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শরিক দল নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে। জাতীয় পার্টির প্রার্থীরা তাদের দলীয় প্রতীক (লাঙ্গল) পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগসহ ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য প্রধান দলগুলো হলো- তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। এই দলগুলো নির্বাচনের আগে গঠিত হয়েছিল।

প্রতীক হিসেবে তৃণমূল বিএনপির প্রার্থীরা পেয়েছেন দলীয় প্রতীক সোনালী আঁশ। বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থীরা (বিএসপি) একতারা প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) দলীয় প্রতীক নোঙর হলেও দলটি কোন প্রতীকে নির্বাচনে যাবে তা জানা যায়নি।

অন্যদিকে ইসলামী ঐক্যফ্রন্টের প্রতীক (চেয়ার), জাতীয়তাবাদী ঐক্যফ্রন্টের প্রতীক (টেলিভিশন), ইসলামী ঐক্যজোটের প্রতীক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির প্রতীক (আম), বাংলাদেশ কংগ্রেসের প্রতীক (ডাব-সবুজ নারকেল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তির প্রতীক (ছড়ি-লাঠি), গণফ্রন্ট (মাছ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতীক (মশাল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি) পেয়েছে।

সোমবার নির্বাচনী প্রতীক বরাদ্দের সময় এসব দলের প্রার্থীদের দেখা যায়নি।

স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে।

তৃণমূল বিএনপি ২৯০টি আসনে মনোনয়ন দিয়েছিল। তবে ইসির তথ্য অনুযায়ী, দলটির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন ১৫১ জন। দলের নেতারা জানিয়েছেন, রোববার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে তাদের ১৪০ জনের মতো প্রার্থী টিকেছেন।

তবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কতজন প্রার্থী যাচাই-বাছাইয়ে টিকেছেন তার সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকেই জোরকদমে চলছে প্রচার-প্রচারণা। দুপুর ১২টা থেকে প্রচারণা শুরু করেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে মোট ১,৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন

   

About

Popular Links

x