Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোটের দিন সাধারণ ছুটি

জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, “আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, সব মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), আনসার ও ভিডিপি মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব, সব বিভাগীয় কমিশনার, ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ইসির সব যুগ্মসচিব এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

   

About

Popular Links

x