Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাঁচদিনের সফরে ঢাকা আসছেন ভুটানের রাজা

তাকে বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:২১ এএম

পাঁচদিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক। আগামী ২৫ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে তার। 

২৯ মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন ২০২১ এর ধারা ২ এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে ভূটানের রাজাকে আগামী ২৫ থেকে ২৯ মার্চ বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করলো।

সর্ব‌শেষ, গেল বছ‌রের ৯ জুলাই ভুটান থেকে ব্যাংকক যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক। সে সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন ভুটানের রাজা।

   

About

Popular Links

x