Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাবদাহে পুড়ছে পাবনা, তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি

অসহনীয় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম

অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাবনা। এ জেলায় ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। চারপাশে কাঠফাটা রোদ। মাটি থেকেই তাপ উঠছে। অসহনীয় দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। গত তিন-চার দিন তাপমাত্রা কিছুটা কমলেও শুক্রবার (২৬ এপ্রিল) তা আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

শুক্রবার পাবনার ঈশ্বরদীতে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা এ জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত রবিবার (২১ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, “ঈশ্বরদীতে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ। এ তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে জেলায় অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।”

এদিকে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন। বিশেষ করে কৃষক, রিকশচালক, ভ্যানচালক, ইটভাটার শ্রমিকসহ দিনমজুররা বিপাকে পড়েছেন। এছাড়াও তীব্র গরমে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সী মানুষ।

   

About

Popular Links

x