Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেমিকের সঙ্গে মানিকগঞ্জে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০৫ মে ২০২৪, ০৬:০৫ পিএম

প্রেমিকের সঙ্গে মানিকগঞ্জে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির (১৪) এক স্কুলছাত্রী। স্থানীয়রা ধর্ষক ও তার এক সহযোগীকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে। তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। 

শনিবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌর এলাকার জরিনা কলেজ মোড়ের পাশে বড় সুরুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত কিশোরীর পরিবার রবিবার সকালে সদর থানায় তিনজনকে আসামি একটি মামলা করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন মামলার বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সাব্বির ও তার সহযোগী মহিউদ্দিন ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী শনিবার বিকেলে তার প্রেমিক রনির (১৮) সঙ্গে বেউথা সেতু এলাকায় ঘুরতে যায়। ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সুজাঘাট সেতু এলাকায় বোয়ালিয়া গ্রামের সাব্বির (২০) তাদের পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে। 

একপর্যায়ে মেয়েটিকে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে জরিনা কলেজ মোড়ের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সাব্বিরকে সহায়তা করে একই এলাকার সরুন্ডি গ্রামের জাহিদ মিয়া (১৮) ও নয়াকান্দি এলাকার মহিউদ্দিন ইসলাম (১৮)।

মেয়েটির প্রেমিকের কাছ থেকে ঘটনা শুনে স্থানীয়রা এগিয়ে গেলে সাব্বির তাকে ওই ছাত্রীকে তার প্রেমিকের কাছে ফিরিয়ে দেয়। স্থানীয় লোকজন অভিযুক্তদের আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়। 

সদর থানার ওসি হাবিল হোসেন বলেন, ভুক্তভোগী ছাত্রীর নানি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১)/৩০; ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ ও সহায়তার অভিযোগে মামলা করেছেন। দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x