Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবন্তিকার আত্মহত্যা: জবি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত

মৃত্যুর আগে এক পোস্টে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করে যান জবি ছাত্রী অবন্তিকা

আপডেট : ০৯ মে ২০২৪, ১২:৪০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।

ঘটনার আরেক অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী এখনও কারাগারে আছেন। বুধবার (৮ মে) বিকেলে কুমিল্লা কারাগার থেকে ছাড়া পান সাবেক এই সহকারী প্রক্টর।

কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘বুধবার বিকেল ৩টায় আমরা হাইকোর্টের জামিনের নথিটি পাই। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে দ্বীন ইসলামকে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেছেন।’’

গত ১৫ মার্চ রাতে কুমিল্লা নগরীর বাসায় আত্মহত্যা করেন অবন্তিকা। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করেন

ঘটনার পরদিন অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা সদর মডেল থানায় মামলা করেন। ডিএমপি এ মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ১৭ মার্চ কুমিল্লা পুলিশে হস্তান্তর করে। বর্তমানে আম্মান কুমিল্লা কারাগারে বন্দি।

   

About

Popular Links

x