Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনেও ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৮:২৯ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জাতীয় সংসদের অফিস কক্ষে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধীদলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে তার কাছেও ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২।

   

About

Popular Links

x