Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা ট্রিবিউনকে ধন্যবাদ জানালো ‘মাস্তুল ফাউন্ডেশন’

বৈষম্যবিরোধী আন্দোলনে লেখনির মাধ্যমে পাশে থাকায় শুভেচ্ছা জানালো প্রতিষ্ঠানটি

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:৩৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লেখনির মাধ্যমে ছাত্রদের পাশে থাকায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছে দাতব্য প্রতিষ্ঠান “মাস্তুল ফাউন্ডেশন”।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা ট্রিবিউনের কার্যালয়ে মাস্তুল ফাউন্ডেশনের “জেন-জি” ইউনিটের স্বেচ্ছাসেবীরা এসে সাংবাদিকদের ফুল ও কার্ড দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা কার্ডের বার্তায় লেখা রয়েছে, “ধন্যবাদ! আপনার লেখনির শক্তি, মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সত্য সংগ্রাম ও সাফল্য তুলে ধরার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনার অবদান এই আন্দোলনের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।”

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতেও কাজ করছে মাস্তুল ফাউন্ডেশন।

   

About

Popular Links

x