Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপদেষ্টা: ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে

ফাওজুল করিম খান বলেন, ‘এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে’

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম

ধান কাটার মৌসুমের মতো দেশে এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল করিম খান।

সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হন।

ফাওজুল করিম খান বলেন, “প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। কিন্তু সরকারের রাজস্ব হঠাৎ করে বাড়বে না। ফলে সরকার কীভাবে এসব দাবি স্বল্প সময় পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে।”

তিনি আরও বলেন, “এতে (টাকা ছাপালে) মূল্যস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি বাড়লে বাজারে আলুর দাম ৪০ টাকা থেকে ৮০ টাকা হবে, পটলের দাম বেড়ে যাবে, তেলের দাম ২০০ টাকা ছোঁবে, পেঁয়াজের দাম ১৫০ টাকা হবে।”

তিনি বলেন, “নিয়মতান্ত্রিক পন্থায় এলে আমরা আলাপ করতে রাজি আছি। এমন হয়নি যে কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে তারা ব্যর্থ হয়েছেন। এই সরকারের মেন্ডেড খুব স্ট্রং। ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে। সুতরাং কেউ যাতে মনে না করে যে, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার।”

হাসপাতাল পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x