Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমালো বিমান

রয়েছে আরও কিছু আকর্ষণীয় অফার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

সৌদি আরবগামী ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক বোসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়াও যেসব যাত্রী ওমরাহের উদ্দেশে দেশ থেকে প্রথমে মদিনা গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য কমিয়েছে। এর আগে ওমরাহর জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। যাত্রীদের টিকেট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে, যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, এর ফলে ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরাহ টিকেট কিনতে পারবেন। যেসব ওমরাহ-যাত্রী আগে টিকিট কিনবেন, তারা সর্বনিম্ন ভাড়ার-সুবিধা পাবেন। এছাড়া যেসব যাত্রী ওমরাহের উদ্দেশে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন, তাদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x