Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

সকালে ঢাকার উদ্দেশে কোনো উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দর ছাড়েনি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ এএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রবিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকার উদ্দেশে কোনো উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দর ছাড়েনি। এখানেও কোনো উড়োজাহাজ আসেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, “রবিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হয়। তবে এখানে এখন দৃষ্টিসীমা মাত্র ৫০ মিটার।”

তবে ঘন কুয়াশার কারণে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। তিনি বলেন, “দুপুরের দিকে আবহাওয়ার উন্নতি হলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে।”

এদিকে, শীতের কারণে কষ্ট পাচ্ছেন অভাবী ও ছিন্নমূল মানুষেরা। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। নদী অববাহিকার লোকজন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

   

About

Popular Links

x