Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

কুয়াশায় কারণে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০০ এএম

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুপাশে আটকা পড়েছেন কয়েক শ যানবাহনসহ যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১০টা থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে  ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

   

About

Popular Links

x