Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘরে বসেই থাইল্যান্ডের ভিসা পাবেন বাংলাদেশিরা

২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের পাসপোর্টধারীরা অনলাইনে ঘরে বসে থাইল্যান্ডেরে ই-ভিসা নিতে পারবেন। এ ছাড়া ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস থেকেও ই-ভিসা নিতে পারবেন।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, তাদের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। পরবর্তীতে তারা অনলাইনে ই-ভিসা পেরণ করবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে। আর কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।

   

About

Popular Links

x