Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

এ সময় ‘হাসনা হেনা’ ও ‘কেরামত আলী’ ফেরি দুইটি মাঝ নদীতে আটকে পড়ে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে, দুই ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলোও ঘাটে পৌঁছেছে। ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার শুরু করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশায় রবিবার ভোর সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে “হাসনা হেনা” ও “কেরামত আলী” নামের দুইটি ফেরি। এছাড়া পাটুরিয়াঘাটে ছয়টি ও দৌলতদিয়াঘাটে দুইটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকে রাখা হয়।

এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রবিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় “খান জাহান আলী” নামে একটি ফেরি। এছাড়া আরিচাঘাটে আরও তিনটি ও কাজিরহাট ঘাটে একটি ফেরি আটকিয়ে রাখা হয়।

ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় সকাল সাড়ে ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়ায় এবং সকার ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ফেরি চলাচল শুরু হওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে থাকা যানবাহনগুলো পারাপার শুরু করেছে।

   

About

Popular Links

x