কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া। তিনি জানান, শনিবার সম্মেলনের মাধ্যমে রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে রবিবার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন।
তিনি বলেন, “আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ