Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের লোগোর ব্যবহার নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। উল্লিখিত বিজ্ঞপ্তিগুলোতে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায়- এ সব প্রতারণামূলক বিজ্ঞাপন ও নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এতে আরও বলা হয়, এক্ষেত্রে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনও সংশ্লিষ্টতা নেই। এছাড়াও বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.bb.org.bd) দেখার জন্য সবাকে অনুরোধ করা হলো।

 

   

About

Popular Links

x