Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসে তল্লাশি চালিয়ে দুই যুবকের শরীরে মিললো ১৮টি স্বর্ণের বার

এছাড়াও ২টি মোবাইল ফোন এবং নগদ ১০,১৯০ টাকা উদ্ধার করা হয়

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম

চুয়াডাঙ্গায় বাস থামিয়ে তল্লাশি করে দুই যুবকের শরীর থেকে মোট ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক কর্নেল মো. নাজমুল হাসান।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ১০,১৯০ টাকা উদ্ধার করা হয়।”

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মো. রফিকুল ইসলাম ও কুমিল্লা জেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. লিটন খান।

এ ব্যাপারে নায়েক মো. সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। এছাড়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x