Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেলো ৩ সহোদরের

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:৫০ এএম

বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪), মো. নাদিম (৮)। এরা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা তিনজনই আপন ভাই। 

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতরা তিনজন আপন ভাই এবং পাশ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x