Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোনায় ভাড়াটিয়াকে ভেষজ ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ

বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১:২৯ এএম

নেত্রকোনা পৌর শহরে ভাড়াটিয়া এক গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৭)।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন ওই গৃহবধূ। সম্প্রতি তাকে প্রেমের প্রস্তাব দেন আনোয়ার। প্রস্থাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন আনোয়ার। তিনি ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করতেন। গত ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে চিকিৎসার নামে ভেষজ ওষুধ সেবন করান আনোয়ার। একপর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন। জ্ঞান ফিরলে আনোয়ার তাকে বিষয়টি গোপন রাখতে বলেন। অন্যথায় প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান। এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার। গতকাল সকালে স্বামীকে বিষয়টি জানান ওই গৃহবধূ। পরে সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়।

সোমবার সকালে আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ।

   

About

Popular Links

x