Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানের মদিনা-ঢাকা ফ্লাইটকে বাধ্য হয়ে নামতে হলো সিলেটে

নির্দেশনা মানেননি পাইলট, এ কারণে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয় বিমানের ফ্লাইটটিকে

আপডেট : ০২ মে ২০২৫, ১২:৪১ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। এতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমানের সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, নোটাম বা নোটিশ টু এয়ারম্যান হচ্ছে একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে বিমানবন্দর, আকাশপথ বা অবকাঠামো সংক্রান্ত অস্থায়ী পরিবর্তনের কথা জানানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার ঢাকা বিমানবন্দরের রানওয়ে ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। পাইলটকে নোটামে বিষয়টি জানানো হয়। কিন্তু পাইলট তা উপেক্ষা করে মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ঢাকার আকাশে প্রবেশ করেন। তবে ঢাকায় অবতরণ করতে পারেননি। ফলে বাধ্য হয়ে ফ্লাইটটিকে সিলেটে অবতরণ করতে হয়।

বিমানের সূত্র জানায়, এসব ক্ষেত্রে সাধারণত পাইলট গন্তব্য থেকে রওনা হওয়ার সময় যদি ঢাকায় পৌঁছানোর সময় হিসাব করে সিদ্ধান্ত নিতেন, তাহলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

উল্লেখ্য, এর আগেও নোটাম উপেক্ষা করে ফ্লাইট পরিচালনার ঘটনা ঘটে বিমানে। সেই ঘটনায় ফ্লাইট সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

 

   

About

Popular Links

x