Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে শুক্রবার সকালে বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১১:৫৫ এএম

দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে গেছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

আজ শনিবার সকাল ১০টায় লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। এরপর দুদেশের নেতারা বৈঠকে যোগ দেন।

বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রী প্রথমে একান্তে ও পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন।

বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, অভ্যন্তরীণ নৌপথ, পর্যটন, স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধি ও জনপ্রশাসন প্রশিক্ষণের বিষয়ে বিভিন্ন আলোচনা ও বৈঠকের পর উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারের জন্য বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। সেখানে শেখ হাসিনা বাংলাদেশের ও লোটে শেরিং ভুটানের নেতৃত্ব দেবেন।

চার দিনের সরকারি সফরে শুক্রবার সকালে বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   

About

Popular Links

x