খুলনায় ব্র্যাক ব্যাংকের শিববাড়ি শাখায় আগুন

এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

খুলনার শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার একটু আগে, ৫টা ২০ মিনিটের দিকে ব্যাংকটিতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের সিনিয়র অফিসার আবু ইউসুফ বলেন, “খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।“ তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।