Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তুরাগে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ওই নারীর শরীরের ৭০% দগ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:৫২ এএম

রাজধানী ঢাকার তুরাগ থানার বউবাজার এলাকায় রিজিয়া বেগম (৪০) দগ্ধ হয়েছেন। স্বামী তার গায়ে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠছে।

আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ রিজিয়াকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর তার স্বামী আবু সাঈদ পালিয়ে গেছে।

বুধবার (৭ মে) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। রিজিয়া ফুল বিক্রি করতেন বলে জানা গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, ওই নারীর শরীরের ৭০% দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাশেদুল ইসলাম বলেন, “আমি যতটুকু শুনেছি, বুধবার রাত সোয়া ১০টার দিকে তুরাগ বউবাজার এলাকায় গরুর হাটের রাস্তায় তার স্বামী আবু সাঈদ স্ত্রী রিজিয়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। লোকজন তাকে উদ্ধার করে। পরে রাতে তাকে বার্ন ইনিস্টিটিউটে এসেছি।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “বিষয়টি তুরাগ থানা অবগত রয়েছে। রিজিয়া ওই এলাকারই বাসিন্দা। তিনি এলাকায় ফুল বিক্রি করতেন।”

   

About

Popular Links

x