Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে শিশুশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ৪

প্রতিবেশী সোহানা বেড়ানোর কথা বলে ওই শিশুশিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যান

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:০৬ পিএম

ঢাকার ধামরাই উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় করা মামলায় মঙ্গলবার (২০ মে) রাতে আশুলিয়ার নবীনগর বটতলা এলাকা থেকে শিশুশিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের পীরগঞ্জ উপজেলার আরিফুজ্জামান, গঙ্গাচড়ার আয়নাল হক, মানিকগঞ্জের সাটুরিয়ার রবিউল আওয়াল ও ধামরাইয়ের গাওয়াইল গ্রামের সোহানা আক্তার। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিশুশিক্ষার্থী স্কুলের উদ্দেশে বেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৭ মে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

উদ্ধার ভুক্তভোগী শিশুশিক্ষার্থীর বরাত দিয়ে পরিবার জানায়, গত ১৫ মে প্রতিবেশীর মেয়ে সোহানা বেড়ানোর কথা বলে অপহরণ করে শিশুশিক্ষার্থীকে আরিফুজ্জামানের বাসায় নিয়ে যায়। সেখানেই শিশুশিক্ষার্থীকে ধর্ষণ করেন আরিফুজ্জামান। এরপর আরিফ শিশুশিক্ষার্থীকে তার বন্ধু আয়নাল হকের কাছে পাঠান। আয়নাল তার বন্ধু রবিউল আউয়ালের বাসার একটি কক্ষে রেখে শিশুশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন।”

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “চতুর্থ শ্রেণির শিশুশিক্ষার্থী অপহরণের ঘটনায় সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চারজনকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”

 

   

About

Popular Links

x