Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রসচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী

এই আদেশ শনিবার থেকে কার্যকর হবে

আপডেট : ২৩ মে ২০২৫, ০৯:৫৪ এএম

পররাষ্ট্রসচিব হিসেবে মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার তার শেষ দাপ্তরিক দায়িত্ব পালন করলেন। তিনি ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে মন্ত্রণালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন সচিব রুহুল আলম সিদ্দিকী।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই আদেশ শনিবার থেকে কার্যকর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, মো. জসীম উদ্দিন শনিবার থেকে ব্যক্তিগত কারণে দেড় মাসের ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তাকে উত্তর আমেরিকার কোনো একটি দেশে রাষ্ট্রদূত করে পাঠানো হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাপ্তরিক আদেশে বলা হয়েছে, মো. জসীম উদ্দিন, পররাষ্ট্রসচিবের দায়িত্ব ত্যাগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্রসচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।

এর আগে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্ষমতার পালাবদল ঘটে। গত ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা।

পররাষ্ট্রসচিবের রুটিন দায়িত্ব পালনে নিয়োজিত রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।

   

About

Popular Links

x