Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সকালে ‘ঈদের নামাজ’ নিয়ে দ্বন্দ্ব, সন্ধ্যায় ককটেল হামলায় বিএনপি নেতা নিহত

‘ডুবপাড়া স্কুল মহল্লার বিএনপি কর্মী আবু সাঈদের নেতৃত্বে এই ককটেল হামলা চালানো হয়’

আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:৪২ এএম

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানা এলাকায় ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বে ককটেল হামলায় আব্দুল হাই (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির একজন কর্মী।

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আব্দুল হাই শনিবার রাত ৯টার দিকে ডুবপাড়া জামতলা মোড়ে আব্দুর রহমান নামে একজনের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে একটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলটি আব্দুল হাইয়ের পিঠে লেগে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, “ডুবপাড়া স্কুল মহল্লার বিএনপি কর্মী আবু সাঈদের নেতৃত্বে এই ককটেল হামলা চালানো হয়।”

তিনি বলেন, “সকালে ঈদের নামাজ পড়তে আসা কয়েকজনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে ডুবপাড়া ঈদগাহ মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন আবু সাঈদসহ বিএনপি’র স্থানীয় কয়েক নেতাকর্মী। আব্দুল হাইসহ অন্যান্যরা এতে বাধা দেন। এ নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুপুরে আব্দুল হাইকে ফের হুমকি দেয় আবু সাঈদ।

শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “দলের ত্যাগী ও নিবেদিত কর্মী আব্দুল হাই। ন্যায়পরায়ন এই কর্মীর সঙ্গে দুপুরেও গোলযোগ হয় সাঈদসহ তার পক্ষেও কয়েক কর্মীর। রাতে কারা তাকে হত্যা করেছে গ্রামবাসী তা স্বচক্ষে দেখেছে।”

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আব্দুল হাই খুনের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। পুলিশ খুনিদেরকে আটক করতে অভিযান চালাচ্ছে। নিহত আব্দুল হাই স্থানীয় ডুবপাড়া গ্রামের মৃত হারান কুমারের ছেলে।

   

About

Popular Links

x