Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হিমছড়ি সৈকতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ তার দুই বন্ধু

মৃত কে এম সাদমান রহমান সাবাবের বাড়ি ঢাকার মিরপুরে

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে তার ক্যাম্পাসের দুই বন্ধু।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে এই ঘটনা ঘটে।

মৃত কে এম সাদমান রহমান সাবাব (২১) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে।

সাবাবের দুই নিখোঁজ বন্ধু হলেন- বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

“সি সেফ লাইফ গার্ড” সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। তাদের মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল আর বাকি তিনজন বাঁধের নিচে নেমে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যায়। পরে অন্যান্য পর্যটকরা সাতার কেটে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করে। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।”

ইমতিয়াজ আহমেদ বলেন, “বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।”

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।”

   

About

Popular Links

x