Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যমুনা-সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ফের গণবিজ্ঞপ্তি

ঢাকা মহানগর পুলিশ এ গণবিজ্ঞপ্তি দিয়েছে

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুলাই (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনও ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, এর আগেও ডিএমপির পক্ষ থেকে যমুনা, সচিবালয়সহ আশপাশের এলাকায় একাধিকবার সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হয়। এরপরও এসব এলাকায় বিভিন্ন দাবিতে আন্দোলন অব্যাহত আছে। সবশেষ গতকাল সোমবার বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান ছুড়ে এবং লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হন।

   

About

Popular Links

x