Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা বিটিআরসির

সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বুধবার (৯ জুলাই) বিটিআরসি অপারেটরদের এই নির্দেশনা দেয়। এর আগে গতকাল মঙ্গলবার কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশনা দিয়েছে বিটিআরসি। অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে বিটিআরসি অনুরোধ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। আর ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়।

এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ‘‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায়” এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা করে সরকার। তবে প্রবল সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা থেকে সরে আসে।

   

About

Popular Links

x