Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করা হয়েছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেনে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান।

চেয়ারম্যান পদে নিযুক্ত থাকা মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার। 

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপন বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অবসর উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক ছিন্ন করার শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যান পদে এমদাদ উল বারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

   

About

Popular Links

x