Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুরি করতে এসে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত সোমবার (১৪ জুলাই) গভীররাতে চকরিয়া পৌরসভা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

ভুক্তভোগীর স্বামী পুলিশের কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভুক্তভোগীর স্বামী কর্মস্থল থেকে ফিরে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি ভুক্তভোগীর বরাতে জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কাপড় বাঁধা এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই সে ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

ওসি জানান, এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসে।

   

About

Popular Links

x