গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নদীপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
শুক্রবার (দুপুরে) সংবাদমাধ্যমের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ বিজ্ঞপ্তি পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।
নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছেন। সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রীর পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরও বাড়ল