Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

গম আমদানিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৩:৪৩ পিএম

আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানি করা হবে। দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রবিবার (২০ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য সচিব মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে এই সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।”

সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সোয়ার সই করেন।

খাদ্য সচিব মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x